বলিউডে অভিষেক হচ্ছে মীরার!

 
‘একে ভার্সেস এসকে’ ছবির কেন্দ্রীয় চরিত্রে শহিদ কাপুর অভিনয় করছেন এটি নিশ্চিত। তবে শোনা যাচ্ছে, তার স্ত্রী মীরা রাজপুতকেও এই ছবিতে দেখা যাবে, অবশ্য সেটি হবে অতিথি শিল্পী হিসেবে।
 
বিয়ের পর ‘একে ভার্সেস এসকে’ ছবিতে শহিদ প্রথম চুক্তিবদ্ধ হচ্ছেন। এর আগে তাকে ‘হায়দার’ ছবিতে দেখা গিয়েছিল। তবে এটি জানা যায়নি ছবিতে একে এবং এসকে চরিত্রে কে কে আছেন। 
 
ছবির জন্য নিজেকে তৈরি করছেন শহিদ। নিয়মিত জিমে যাচ্ছেন তিনি। তার সঙ্গে মীরা রাজপুতও যাচ্ছেন নিয়মিত। আর এতেই বাতাসে খবর বেড়াচ্ছে যে, মীরা বলিউডে কাজ করতে যাচ্ছেন। যদি এরকমই হয় তবে ‘একে ভার্সেস এসকে’ ছবিতে মীরা তার স্বামীর সাথে প্রথম কাজ করতে যাচ্ছেন।
 
এই ছবিতে আরো থাকছেন সাইফ আলি খান ও কঙ্গনা রনৌত।
 
শহিদ কাপুর বর্তমানে তার ‘শানদার’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে তার বিপরীতে আছেন আলিয়া ভাট। খবর: ওয়ান ইন্ডিয়া।