কিবরিয়া হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে। রবিবার বেলা ১১টার দিকে ১৪ জন আসামিকে আদালতে নেয়া হয়েছে।
 
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির বরখাস্ত মেয়র আরিফুল হকসহ ১৪ জনকে আদালতে নেয়া হয়।