সাতক্ষীরায় ব্যবসায়ী অপহৃত

সাতক্ষীরার কালিগঞ্জে রামনগর এলাকা থেকে মোস্তাফিজুর রহমান ভূট্রো (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ওঠেছে। শনিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের আনোয়ার সরদারের ছেলে। 
 
অপহৃতের বাবা আনোয়ার সরদার জানান, গ্রামের পাশেই বকরবিলে তার ছেলে ভূট্রোর মৎস্য ঘের ছিল। প্রতিদিন রাতে তিনি ঘেরে ঘুমাতেন। শনিবার রাতে ঘেরে যাওয়ার পথে কাদিপাড়া কালভার্ট এলাকায় মটরসাইকেলে ৭-৮ জনের একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছে তা এখনও জানা যায়নি বলে তিনি জানান। 
 
কালিগঞ্জ থানার ওসি সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।