ভেনেজুয়েলার সিনেমা ‘ডেসডে আলা’ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সেরা পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছে। পরিচালক লরেঞ্জো ভিগাস তার প্রথম সিনেমা দিয়েই সম্মানজনক এই পুরস্কার জিতেছেন।
রাজনৈতিক বক্তব্য নির্ভর এই সিনেমায় লরেঞ্জো প্রদর্শন করেন ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একজন ধনী ব্যক্তির গল্প যে ঘটনাচক্রে শহরের একটি অস্ত্রধারী গ্যাংয়ের তরুণের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে। এই পুরস্কার জিতে নিজের দেশকেই সেটি উৎসর্গ করেছেন পরিচালক লরেঞ্জো ভিগাস। তিনি বলেন, আমি এই পুরস্কারটি আমার দারুণ দেশটিকে উৎসর্গ করতে চাই। আমি জানি আমাদের কিছু সমস্যা আছে, কিন্তু যদি আমরা আলোচনা করি তাহলে সেই সমস্যার সমাধান করতে পারবো।
তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকটে পড়েছে। এছাড়া জনপ্রিয় বিরোধীদলের নেতা লিওপোল্ডো লোপেজকে ১৩ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে যা দেশের রাজনৈতিক সংকটকে ঘনীভূত করেছে বলে মনে করা হচ্ছে। ভিগাস আশা করেন, সিনেমা রাজনৈতিক নেতাদের অতীত থেকে শিক্ষা নিতে অনুপ্রাণিত করবে।বিবিসি