আদমদীঘিতে চোরাই গরু উদ্ধার

বগুড়ার আদমদীঘি থেকে চুরি হওয়া তিনটি গরু নন্দীগ্রামের মোজাম্মেল হকের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে গরুগুলো উদ্ধার করা হয়।
 
এ ব্যাপারে গরুর মালিক মোকলেছার বাদি হয়ে নন্দীগ্রামের পাঠান মির্জাপুর গ্রামের আরব আলীর ছেলে মোজাম্মেল হক (৩৫) ও আফজালের ছেলে মুসা (২৮)  সহ আরও অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এসআই আব্দুর রহমান চোরাই গরু উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, 'আসামিদের গ্রেফতারের তৎপরতা চলছে।'
 
মামলাসূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকা হরিনমারা গ্রামের সাবের আকন্দের ছেলে মোকলেছার আলী প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ৯ সেপ্টেম্বর রাতে চোরেরা তার ঘোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে ৮০ হাজার টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে যায়।