আখাউড়ায় মাদক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে ২১২ বোতল হুইস্কি উদ্ধার করেছে বিজিবি। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের চাড়াবটগাছ এলাকায় আব্দুল আলিমের পুকুর থেকে এসব হুইস্কি উদ্ধার করা হয়।
 
গঙ্গাসাগর বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার করিমুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে চাড়াবটগাছ কোনাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি পুকুর থেকে বস্তাবন্ধি অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়। পাচারের জন্য এসব মাদক সেখানে ফেলে রাখা হয়েছিল। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।