মেহেরপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু

মেহেরপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। আজ রবিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদে এই মেলার উদ্বোধন করেন 
উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজন। 
 
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান।  বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, মেহেরপুর 
প্রেসক্লাবের সভাপতি রসিদ হাসান খান আলো ও বিশিষ্ট সাংবাদিক 
রফিকুল-আলম। এ মেলায় ৩০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।