রাজধানীর বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে।
আইইউবি কর্তৃপক্ষ ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। আর নর্থ সাউথ ইউনিভার্সিটি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিক্ষার ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মধ্যেই এই সিদ্ধান্ত নেয়া হলো।
চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ রাজধানীর বারিধারা, রামপুরা, উত্তরা, ধানমন্ডি, বনানী ও গুলশানসহ বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এছাড়া চট্টগ্রামেও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন করছেন।