ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘনায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
রবিবার সকালে উপজেলার মধ্যবাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক প্রথম শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তারকে (৫) চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। শিশুটি মধ্যবাউশিয়ার ইক্বরা আইডিয়াল একাডেমির ছাত্রী ও সে মধ্যবাউশিয়া গ্রামের আবুল কাশেমের কন্যা।
এদিকে এর আগে ভোরে মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যাণ্ডে যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে উভয় যানের ১০ যাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসব তথ্য দিয়ে ভবেরচর ফাড়িঁর ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, বাস ও মাইক্রোবাস আটক করা হয়েছে। তবে কোন চালক আটক হয়নি। এ ব্যাপারে গজারিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।