ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দরিচারআনি বাজারে রবিবার বিকালে একটি ২০ কেজি ওজনের কাতল মাছ বিক্রির জন্য আনা হয়। খবর ছড়িয়ে পড়তেই, মাছটি দেখতে ভিড় জমে যায়।
মাছটির বিক্রেতা গাইবান্ধার বাসিন্দা আলামীন জানান, যমুনা নদী থেকে মাছটি ধরা হয়। সকালে বগুড়ার শেরপুর উপজেলার ঘাট থেকে মাছটি তিনি ক্রয় করে মুক্তাগাছায় এনেছেন।
বাজারে উপস্থিত জগীর উদ্দিন (৭৫) জানান, এত বড় আকারের কাতল মাছ জীবনে দেখিনি ।
বিক্রেতা মাছটির দাম হাঁকছিলেন প্রতি কেজি ৬০০ টাকা।