গ্রাহকদের মোবাইল অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য সমস্যা সমাধানে ‘মাই বাংলালিংক অ্যাপ’ নামের নতুন অ্যা্পিকেশন নিয়ে এসেছে বাংলালিংক। এতে গ্রাহকরা প্রতিষ্ঠানটির সব ধরনের অফার ও সুবিধা সম্পর্কে তাৎক্ষনিকভাবে তথ্য পাবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়েছে, ‘মাই বাংলালিংক অ্যাপ’ নামের অ্যাপ্পিকেশনটি ডিজিটালী গ্রাহকদের সব থেকে ভালো অভিজ্ঞতার সুযোগ প্রদান করবে এবং বর্তমান সকল অফার এবং সুবিধা সম্পর্কে গ্রাহকদের তাৎক্ষনিকভাবে অবগত করবে। কাস্টমার সার্ভিস থেকে শুরু করে যার যার ব্যবহার সংক্রান্ত খুটিনাটি হিসাব, অনলাইনে টপ-আপ করা, এফএনএফ ঠিক করা পর্যন্ত সব কিছু এখন হাতের মুঠোয়, আগের থেকে সহজতর। ইন্টারনেট চার্জ ছাড়াই গ্রাহকরা বাংলালিংক ডিজিটাল সার্ভিস বিনামূল্যে ব্রাউজ করতে পারবেন। এছাড়াও গ্রাহকরা এই অ্যাপ কেনার সময় ৫০ এমবি ইন্টারনেট বিনামূল্যে পাবেন।
অ্যাপে আরো রয়েছে বিভিন্ন উদ্ভাবনী ও বিষয়মূলক কনটেন্ট সেবা। যেমন- ফ্রি জোন, মাই ওয়েদার আপডেট ইত্যাদি। গ্রাহকরা এই অ্যাপে’র ফ্রি জোনে যেয়ে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং এবং মাল্টিমিডিয়া কনটেন্ট যেমন- ওয়ালপেপার, গান, ভিডিও ইত্যাদি ডাউনলোড করতে পারবেন বিনামূল্যে এবং মাই ওয়েদার আপডেট এ যেয়ে ব্যবহারকারীরা বাংলাদেশের অভ্যন্তরে যার যার নিজস্ব এলাকার আবহাওয়া সর্ম্পকে জানতে পারবেন।
উইন্ডোজ (http://bit.ly/1wpGY7m), আইওএস (http://apple.co/1UMRFia) এবং গুগল প্লে-স্টোরে (http://bit.ly/1LIYhFO) পাওয়া যাবে অ্যাপটি।