পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণ এবং জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সোমবার সভা ডাকা হয়েছে। রবিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সন্ধ্যা সাতটায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ঈদের তারিখ চূড়ান্ত হবে।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ করা হয়েছে।
সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ঈদ হবে ২৪ সেপ্টেম্বর। জিলহজ মাসের ১০ তারিখে কোরবানির ঈদ হয়। ওই দিন চাঁদ দেখা না গেলে এই মাস গড়াবে ৩০ দিনে। সেক্ষেত্রে ঈদ হবে ২৫ সেপ্টেম্বর।