ইউরোপে প্রবেশ করা শরণার্র্থীদের ২৫ হাজার ইউরো দিলেন জার্মান জাতীয় ফুটবল দলের কোচ জোয়াকিম লো। শনিবার চেকের মাধ্যমে এ অর্থ প্রদান করেন তিনি।
বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন দেশ থেকে শরণার্থী ইউরোপে প্রবেশ করছে মধ্যপ্রাচ্যের সুবিধা বঞ্চিত জনগণ। জার্মানিতেও প্রবেশ করেছেন অনেকে। তাদের সহায়তায় হাত বাড়িয়েছেন অনেকেই। সেই তালিকায় এবার নাম লেখালেন জোয়াকিম লো। তাই চলমান অভিবাসন ও শরণার্থী সংকট মোকাবেলায় ২৫ হাজার ইউরো দিলেন লো।
তিনি বলেন, 'শরণার্থীরা বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতময় দেশ থেকে এসেছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তাই ২৫’হাজার ইউরো প্রদান করলাম আমি'। বাসস।