পাইকারি দামে খুচরা পণ্য বিক্রির প্রত্যয়ে যাত্রা শুরু করেছে দিয়াবাজার ডটকম। সাইটটিতে গৃহস্থালী সামগ্রী, ইলেকট্রনিক্স পণ্য, বিউটি প্রোডাক্ট, লেডিজ ব্যাগ, শাড়ি, কম্পিউটার যন্ত্রাংশ থেকে শুরু করে মোবাইল ফোনসহ রকমারি পণ্য পাওয়া যাবে।
এ সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আবুল কাশেম জানান, পাইকারি দামে খুচরা পণ্য বিক্রির ধারণাটি বাংলাদেশে প্রথম এনেছে দিয়াবাজার ডটকম। পোর্টালটি থেকে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ব্র্যান্ডের মানসম্মত পণ্য পাওয়া যাবে। এ সংক্রান্ত আরও তথ্য জানা যাবে www.diabazar.com এই ঠিকানা থেকে।