২ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

কুষ্টিয়ার মিরপুরে এক চিকিৎসকসহ ৩ মাদক ব্যবসায়ীকে দুই হাজার পিস ইয়াবাসহ পুলিশ আটক করেছে।

 
রোববার রাতে জিয়া সড়ক মোড়ে মালিথা স মিলে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ কুষ্টিয়া যক্ষা  হাসাপাতালের চিকিৎসক ডাঃ আসাদুজ্জামান ফিরোজ (৩৩), তার সহযোগি দৌলতপুর উপজেলার  চককৃষ্ণপুর গ্রামের জয়নাল আবেদিন ওরফে জয় (৩২) ও স মিল মালিক নাহারুল ইসলামকে (৩২) আটক করে।
 

ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।