এখন প্রতি ঈদেই নির্মিত হচ্ছে রেকর্ডসংখ্যক নাটক। যার বেশিরভাগই থেকে যায় দর্শকদের অজানা বা অদেখা। সেই জায়গা থেকে বিগত কয়েক বছর ধরেই চ্যানেল আইয়ের ‘ছোটকাকু’ সিরিজটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে।
এবারও পর্দায় আসছে ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের ধারাবাহিক নাটক। ‘দিন দুপুরে দিনাজপুরে’ শিরোনামে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আফজাল হোসেন।
নাটকটি প্রচার হবে ঈদের আগের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।