রাজধানীর মতিঝিলে বাসচাপায় আরিফুল ইসলাম পাটোয়ারী নামের এক কাস্টমস কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় মতিঝিল এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম কমলাপুর আইসিডি কাস্টমস ইনস্পেক্টর ছিলেন। তিনি রাজধানীর ইন্দিরা রোডে বসবাস করতেন।
মতিঝিল থানার এসআই ওমর ফারুখ জানান, রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুত্বর আহত হন আরিফুল ইসলাম। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।