ইয়াবা সেবনে চিকিৎসক আটক

কুষ্টিয়ার মিরপুরে সহকারীকে নিয়ে ইয়াবা সেবনের সময় এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। 
 
আটকরা হলেন- কাটাইখানা মোড়ের টিবি হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান ফিরোজ (৩৪) ও তার সহকারী জয়নাল আবেদীন জয় (৩২)।
 
রবিবার রাত ৯টার দিকে মিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জিয়া রোডে মালিথা ‘স’ মিলে অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবা জব্দ করা হয়। মিরপুর থানার ওসি কাজী জালাল এই তথ্য জানিয়েছেন।
 
‘স’ মিলের মালিক নাহারুল ইসলাম মালিথাকেও (৩৩) আটক করা হয়েছে। 
 
ওসি জালাল বলেন, গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তাদের তল্লাশি করে দুই হাজার ইয়াবা পাওয়া গেছে। তারা ইয়াবা সেবনরত অবস্থায় ধরা পড়েছেন।