দৌলতপুরে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু

কুষ্টিয়ায় বিলে গোসল করতে গিয়ে দুই স্কুল ছাত্রী ডুবে মারা গেছে। সোমবার বেলা ১ টার দিকে দৌলতপুর ইউপির দাড়েরপাড়া গৈরিতে এ ঘটনা ঘটে। তারা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে। 
 
নিহতরা হলো- দাড়েরপাড়ার শুকচাঁদের মেয়ে ও দাড়ের পাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মিম (১০) ও একই গ্রামের রিয়াজুলের মেয়ে ও ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ঋতু (৯)। 
 
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বেলা ১২ টার দিকে পার্শ্ববর্তী গৈরির বিলে গোসল করতে গিয়ে ডুবে যায়। এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে বেলা ১ টার দিকে তাদের লাশ উদ্ধার করে।