নিজের অভিনয়গুণে ভারতের হিমাচল প্রদেশের ছোট্ট একটি শহর থেকে উঠে এসে বলিউড মাত করেছেন কঙ্গনা রণৌত। ইদানিং ক্যারিয়ারে যত সাফল্য আসছে তত তাঁর একটা কথাই বার বার মনে হচ্ছে বলিউডে কেউ কারো বন্ধু হয় না।
আর যাঁরা সামনে বন্ধুত্ব দেখান তাঁদের স্বার্থের সম্পর্ক রয়েছে। সম্প্রতি একটি টিভি শোতে কঙ্গনা জানিয়েছেন, বলিউডে ওপরে ওঠার জন্য নকল বন্ধুত্ব দেখান অনেকেই। তার মধ্যে শারীরিক সম্পর্কও থাকে। ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে গেলে এমন শারীরিক সম্পর্কের পথ বেছে নেন অনেকেই!
কঙ্গনার এই বিস্ফোরক মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে বলিউডে। বলিউডের একাংশ থেকে বলা হচ্ছে, কঙ্গনা বাস্তব সত্যিটাকেই তুলে ধরেছেন। আবার নিন্দুকদের দাবি, শিরোনামে থাকার জন্যই এ সব বলেছেন নায়িকা। কিন্তু কথা হচ্ছে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেওয়া কঙ্গনার নতুন কাজ পাওয়ার জন্য তাঁর এমন সাহসী মন্তব্যের কী প্রয়োজন? ইন্ডিয়ান এক্সপ্রেস