কুমিল্লায় ইয়াবাসহ শাহজাহান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। জেলার বরুড়া উপজেলার ডাবুরিয়া এলাকা থেকে রবিবার রাতে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক শাহজাহান ওই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, কুমিল্লাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর একটি অপারেশন দল জেসিও-৭২৮২ ডিএডি মো. শাহ আলমের নেতৃত্বে জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর-ডাবুরিয়া সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ২৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহজাহানকে আটক করে।
ডিএডি মো. শাহ আলম জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৮৪ হাজার ৬শ টাকা। এ ব্যাপারে বরুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।