বোচাগঞ্জে ৪ ডাকাত গ্রেফতার

দিনাজপুরের বোচাগঞ্জে রবিবার দিবাগত রাতে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
গ্রেফতারকৃতরা হলেন- কাহারোল উপজেলার ডহড়া গ্রামের অহেজ আলী ছেলে দুলাল (৩০) ও একই উপজেলার দীপ নগর গ্রামের মোতালেব আলী (৪০), বীরগঞ্জ উপজেলার ঘোড়াবান গ্রামের মৃত বছির মোল্লার ছেলে ফরহাদ আলী (৪০) এবং ঠাকুরগাঁও সদর শিবগঞ্জ গ্রামের মৃত ডা.খাদেমুল ইসলামের ছেলে মইনুল ইসলাম (৫০)। 
 
বোচাগঞ্জ থানার ওসি মো. হাবিবুল্লার জানান, বোচাগঞ্জ- বকুলতলা পাকা সড়কে মুরারীপুরে ডাকাতি প্রস্তুতিকালে চাইনিজ কুড়াল, লোহার রডসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। বোচাগঞ্জ থানায় ডাকাতি মামলা হয়েছে। মামলা নং-০৬,তাং-১৪-০৯-২০১৫।