অন্ধ্র প্রদেশে ট্রাক উল্টে ১৮ জন নিহত

ভারতের অন্ধ্র প্রদেশে ট্রাক উল্টে গিয়ে ১৮ জন শ্রমিক নিহত হয়েছে। ভারতের দক্ষিণের প্রদেশটির গুন্ডেরপালি গ্রামের কাছে এই দুর্ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছেন।


নির্মাণসামগ্রী দিয়ে বোঝাই ট্রাকটি রাজ্যের রাজধানী হায়দারাবাদের দক্ষিণপূর্ব দিকে যাচ্ছিলো। ট্রাক দুর্ঘটনা ভারতে নিত্তনৈমিত্তিক ঘটনা। বেশির ভাগ সময় এই দুর্ঘটনার কারণ হয় চালকদের অদক্ষতা, অথবা ধারণক্ষমতার অধিক পণ্য বোঝাই করা। প্রাথমিক ভাবে এই দুর্ঘটনার কারণ হিসেবে স্থানীয় পুলিশ অফিসার রবি প্রকাশ এএফপিকে বলেন, ট্রাক ড্রাইভার গাড়ি চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ার কারণে ১৮ জন মানুষের প্রাণহানি হয়েছে। 

 

 
বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ নিহত হয়। পুলিশের দেওয়া তথ্য অনুসারে প্রতি বছর এক লক্ষ দশ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় ভারতজুড়ে নিহত হয়। বিবিসি