ভ্যাট প্রত্যাহারে কার্যক্রম শুরু এনবিআরের

 
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের বিষয়ে কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার বোর্ডের ভ্যাট বিভাগ থেকে একটি সার-সংক্ষেপ তৈরি করা হয়েছে।
 
এর আগে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইঞা বলেছেন, ভ্যাাট প্রত্যাহারের বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এই বিষয়ে একটি নির্দেশনা দিয়েছেন। অর্থ মন্ত্রণালয় বা এনবিআরের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হবে।
 
ভ্যাট প্রত্যাহারের দাবিতে ঢাকার কয়েকটি স্থানে শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ করছেন। এর মধ্যেই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলে একটি সূত্রে জানা যায়।
 
এদিকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর আন্দোলনকারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।