'ভোমরা স্থল বন্দর উন্নয়নে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় নেয়া হবে'

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন চক্রবর্তী বলেছেন, 'সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের উন্নয়নের জন্য সরকার বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।' সোমবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সি এন্ড এফ অ্যাসোসিয়েশন, কাষ্টমস ও স্থল বন্দর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 
 
তিনি আরও বলেন, 'খুব দ্রুত ভোমরা বন্দরে একটি স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হবে। শ্রমিকদের জন্য তৈরি করা হবে একটি বিশ্রামাগার। ইতিমধ্যেই ভোমরা বন্দরের জলাবদ্ধতা দূর করণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।' 
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য জাহিদুল ইসলাম, ভোমরা কাষ্টমস শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার শরীফ আল আমিন, ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ,  ভোমরা স্থল বন্দর সি এন্ড এফ অ্যাসোসিয়েশনের আহবায়ক নাসিম ফারুকখান মিঠু, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান নাসিম প্রমুখ। 
 
মতবিমিয় সভা শেষে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ভোমরা স্থল বন্দর পরিদর্শন করেন। এ সময় তিনি ভোমরা স্থল বন্দরের উন্নয়নের বর্তমান সরকার সব পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।