জেলার দুপচাঁচিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে পৌর শহরের সিও অফিস এলাকায় নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আব্দুল হামিদের বিরুদ্ধে ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে তিনটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।