শেষ হল মার্সেল কাপ উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতা


শেষ হল তিনদিনের মার্সেল কাপ উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতা। মার্সেলের পৃষ্ঠপোষকতায় শনিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগীতায় সারাদেশ থেকে ৮০টি ক্লাবের প্রায় দুই শতাধিক বডিবিল্ডার অংশ নেন। এবার ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও  ৮০+ কেজি দৈহিক ওজন শ্রেণিতে অর্থাৎ মোট ৬ টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

৬০ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন সুমন দাস। দ্বিতীয় হয়েছেন সুজন হোসেন। তৃতীয় হয়েছেন মো. রাজ্জাক এবং ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন যথাক্রমে মো. সাদ ওবায়েদ, মো. শক্কুর আলী ও জায়েদুল ইসলাম ।

৬৫ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন আনোয়ার হোসেন । দ্বিতীয় হয়েছেন মো. রিমন। তৃতীয় হয়েছেন রনজিত চন্দ্র সরকার এবং ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন যথাক্রমে মোহাম্মদ ইসমাইল জীহাদ, রবিউল আলম ও মো. আরিফ হোসেন লিটন ।

৭০ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন মো. সাইফুল ইসলাম তালুকদার । দ্বিতীয় হয়েছেন মো. শাহজালাল। তৃতীয় হয়েছেন মো. আল আমিন শরীফ এবং ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন যথাক্রমে মো. গোলাম মোস্তফা, মীর জাহিদ হোসেন ও মো. রাশেদ ভূঁইয়া।  

৭৫ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় হয়েছেন মো. সোহেল রানা। তৃতীয় হয়েছেন আসিফ মঈন এবং ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন যথাক্রমে মো. পাভেল আহমেদ, মো. মহসিন হোসেন (জয়) ও রাসেল।

৮০ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন সুমন দাস। দ্বিতীয় হয়েছেন মো. তানভীর রহমান। তৃতীয় হয়েছেন মো. জামাল হোসেন এবং ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন যথাক্রমে মো. সুজন আলী, শোভন হালদার ও মো. জোবায়ের হোসেন।

৮০+ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন রায়হানুর রহমান। দ্বিতীয় হয়েছেন সুব্রত রায়। তৃতীয় হয়েছেন অপূর্ব কুমার রায় এবং ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন যথাক্রমে মো. ফজলে রাব্বি, মো. নাছিমুল হক লিটন ও আসিফ মো. (হান্টার বাবু)।

সোমবার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই এই প্রতিযোগিতা। পুরস্কার বিতরণীয় ও সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব) মো. সুবিদ আলী ভূইয়া (পিএসসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সহ-সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ।

প্রতিটি ওজন শ্রেণির প্রথম তথা মিস্টার মার্সেল খেতাব অর্জনকারী পান স্বর্ণপদক ও ৬ হাজার টাকার অর্থ পুরস্কার এবং যোগ্যতার ভিত্তিতে মার্সেল ব্রান্ডে চাকরির সুবর্ণ সুযোগ।

দ্বিতীয় স্থান অর্জনকারী পান রৌপ্যপদক ও অর্থ পুরস্কার ৫ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারী পাবেন তাম্রপদক ও অর্থ পুরস্কার ৪ হাজার টাকা এবং ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থান অর্জনকারী প্রত্যেককে যথাক্রমে অর্থ পুরস্কার ৩ হাজার , ২ হাজার ও ১ হাজার টাকা প্রদান করা হয়। এ ছাড়াও প্রত্যেককে সনদপত্র প্রদান করা হয়।