সুমন আহমেদ সাবির এপনিকের পলিসি সিগের কো-চেয়ার নির্বাচিত

বিডিনগ বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক অপারেটরস গ্রুফ (এপনিক) এর পলিসি সংক্রান্ত স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (সিগ) কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এপনিক ৪০ সম্মেলনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডিনগ।

তিনি এপনিকের পলিসি কার্যক্রম যেমন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে আইপি এড্রেস এবং অটোনমাস সিস্টেম নাম্বার বিতরণ ব্যবস্থা কিভাবে আরো ভালো ভাবে করা যায় সে বিষয়ে একটি বিশেষজ্ঞ দলকে নেতৃত্ব দিবেন।

বিডিনগ সেক্রেটারিয়েট থেকে জানানো হয়েছে, বর্তমান ইন্টারনেট অবকাঠামো আইপিভি ৪ প্রযুক্তি থেকে আইপিভি ৬ প্রযুক্তিতে মাইগ্রেশনে তিনি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবেন। আগামী দুই বছর তার অন্যতম একটি কাজ হবে উত্তর আমেরিকা ও ইউরোপ অঞ্চল থেকে অব্যবহৃত আইপিভি ৪ এড্রেস সংগ্রহ করে এশিয়া প্যাসেফিক অঞ্চলে স্থানান্তর করা। এর ফলে এই অঞ্চলের আইএসপি এবং টেলকোগুলো পর্যাপ্ত সময়ই পাবে আইপিভি ৬ প্রযুক্তি নিয়ে যথাযথ পরিকল্পনা এবং এর প্রয়োগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার।