ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে।
 
সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি শহীদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
 
ফরিদপুরের পাবলিক প্রসিকিউটর(পিপি) খসরুজ্জামান দুলু জানান, ২০০৯ সালের ২২ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শ্যামসুন্দর গ্রামের শহীদুল ইসলাম ফকির পারিবারিক কলহের জেরে তার স্ত্রী ফরিদা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই শহীদ ঠাকুর বাদী হয়ে শহীদুল ইসলাম ফকিরসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলার অপর তিনি আসামি হলেন, মন্নু খান, নিমাই কুমার দত্ত ও সুমন ফকির।