আসিনকে দেয়া রিং এর দাম ছয় কোটি রুপি

 
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অসিন। অতি সম্প্রতি ব্যবসায়ী রাহুল শর্মার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এটি পুরোনো খবর হলেও, ভক্তদের উদ্দেশ্যে আসিন জানিয়েছেন রাহুল ২০ ক্যারেটের যে রিংটি তাকে পরিয়ে দিয়ে প্রোপোজ করেছিলেন সেটি বেলজিয়াম থেকে আনা। আর এর জন্য খরচ হয়েছে ছয় কোটি রুপি।
 
প্রায় এক বছর আগে অসিন-রাহুলের প্রণয় শুরুর লগ্নে রাহুল অসিনকে একটি বিশেষ উপহার হিসেবে ওই রিং দিয়েছিলেন। আর এ বিষয়ে অসিন তার টুইটারে রিংটির ছবি শেয়ার দিয়ে তার ভক্তদের উদ্দেশ্যে জানান, ‘এটি ছিল আমাকে দেওয়া রাহুলের প্রথম উপহার, যখন আমাদের পরিচয় প্রেমে রূপান্তরিত হচ্ছিল। আমি সত্যি অনেক খুশি হয়েছিলাম রিংটি উপহার হিসেবে পেয়ে। এই রিংটি রাহুল বেলজিয়াম থেকে শুধুমাত্র আমার জন্য এনেছিল। বিশ ক্যারটের এই রিংটি রাহুল আমার জন্য কিনেছিল ছয় কোটি রুপিতে।’