কয়লাখনি মামলা: খালেদার আবেদনের রায় ১৭ সেপ্টেম্বর

দুদকের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার আবেদনের ওপর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রায় ঘোষণা করবে হাইকোর্ট।
 
বিচারপতি মো. নুরুজ্জামান মনি ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই দিন ধার্য করে। 
 
এর আগে হাইকোর্ট খালেদা জিয়ার আবেদনের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে রায় ঘোষণার ব্যাপারে মামলাটি অপেক্ষমান রাখে।
 
২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়া ও তার সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে বড়পুকুরিয়া মামলা দায়ের করে। পরে মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করে খালেদা জিয়া। এই আবেদনের ওপর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে। সম্প্রতি ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি করে আদালত।