অস্ট্রেলিয়ার ২৯ তম প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নিচ্ছেন ম্যালকম টার্নবুল। খবর বিবিসি'র।
প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টির প্রধানের পদ হারানোর পর প্রধানমন্ত্রীর পদও হারিয়েছেন টনি অ্যাবট। সোমবারের ভোটাভুটিতে অ্যাবটকে হারিয়ে দলের প্রধানের পদ পেয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন ম্যালকম। শপথ নিতে গভর্নমেন্ট হাউসে যাবেন তিনি।
তাকে শপথ করাবেন গভর্নর জেনারেল। গতকালের ভোটাভুটিতে ম্যালকম পান ৫৪ ভোট। অ্যাবট পান ৪৪ ভোট।
অ্যাবট তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তার সরকার একেবারে সঠিক ছিল না। এই পরিবর্তন মেনে নেয়া কঠিন তবুও বিষয়টি যতটা সহজে নেয়া যায়।