ভিডিও গেম নির্মাণ প্রতিষ্ঠান নিনটেনডোর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন তাতসুমি কিমিশিমা। তিনি দীর্ঘদিন ঐ প্রতিষ্ঠানে কর্মরত।
কিছুদিন আজে নিনটেনডোর প্রেসিডেন্ট সাতোরু আইওয়াতার মারা গেছেন। এখন তারাই স্থলাভিষিক্ত হচ্ছেন কিমিশিমা।
২০০০ সালে নিনটেনডোতে কাজ শুরু করেন কিমিশিমা। ২০১৩ সাল থেকে তিনি এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বুধবার থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে জানিয়েছে নিনটেনডো। খবর: বিবিসি।