হৃত্বিক রোশনের প্রেমের গুঞ্জণ নিয়ে যখন বলিউডে কানাঘুষা চলছে ঠিক সেসময়েই শোনা যাচ্ছে তার সাবেক স্ত্রী সুজান রোশন বিয়ে করতে যাচ্ছেন। সোমবার ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।
হৃত্বিক ও সুজানের বিবাহ বিচ্ছেদ বলিউড পাড়ায় সাড়া ফেলে দিয়েছিল। ঠিক কি কারণে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে তা কেউই জানেন না। তবে শোনা গিয়েছিল, অজুর্ন রামপালের কারণে এই বিবাহ বিচ্ছেদ।
বিবাহ বিচ্ছেদ হওয়ার পর কঙ্গনা রনৌতের সাথে হৃত্বিকের প্রেমের গুঞ্জণ চাউর হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে হূত্বিককে এই বিষয়ে প্রশ্ন জিজ্ঞাস করা হলে তিনি শুধু জানিয়েছেন, তিনি সিঙ্গেল এবং এখন কারো সাথে জড়াতে চাচ্ছেন না।
হৃত্বিক সিঙ্গেল থাকলেও এবার সুজান বোধহয় বিয়ে করতে যাচ্ছেন। তবে সেটি অর্জনুকে নয়। কেননা তার বিবাহ বিচ্ছেদ নিয়ে যে গুঞ্জণ উঠেছিল তা ভুল প্রমাণিত হয়েছে ল্যাকমি ফ্যাশন উইক-২০১৫ তে। সেখানে সস্ত্রীক উপস্থিত ছিলেন অর্জুন।
তাহলে প্রশ্ন হচ্ছে কাকে বিয়ে করছেন সুজান? এ বিষয়ে একটি সূত্র জানিয়েছে, যাকে বিয়ে করছেন তিনি হৃত্বিকের বন্ধু ও দুই জনেরই কাছের মানুষ।
সূত্রগুলো বলছে, সুজানের পুনরায় বিয়ে বিষয়ে তার পরিবার খুশি নন। তবে শুধু সময়ই বলে দেবে সুজান বিয়ে করবেন কি করবেন না।