উত্তর কোরিয়াকে সতর্ক করলো দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে মারাত্মক উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে এবং একইসঙ্গে হুঁিশয়ার করে বলেছে, এটি হবে জাতিসংঘ প্রস্তাবের লংঘন।


আগামী মাসে উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করেছে এমন কথা বলার পরে একদিন পর মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম মিন সিউক বলেন, উত্তর কোরিয়ার যে কোন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মারাত্মক উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।


এর আগে সোমবার উত্তর কোরিয়ার অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান বলেছিলেস, বিশ্ব দেখবে কয়েক দিনের মধ্যে উত্তর কোরিয়া শ্রমিক দলের নির্ধারিত সময় অবস্থানে অনেকগুলো কৃত্রিম উপগ্রহ থাকবে।

 

উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলো গবেষণা ও আবহাওয়া ভিত্তিক তথ্য সরবরাহ করবে, কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই ধরণের উপগ্রহগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম বলে মনে করছে। রয়টার্স