রাজধানীর মাণ্ডায় কদমতলী ঝিলপাড়ে নৌকা ডুবে দুই কিশোরী মারা গেছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত সোনিয়া ও মর্জিনা হায়দার আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
মুগদা থানার পরিদর্শক মো. নাসির উদ্দিন জানিয়েছেন, দুপুরে ছয়জন কিশোরী একটি নৌকায় করে ঝিলে গিয়েছিল। এসময় নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা জীবিত অবস্থায় চারজনকে উদ্ধার করে। বাকি দুইজনের লাশ পাওয়া যায়।