ফরিদপুর শহরের আলীপুর এলাকায় যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি হাঙ্ক মোটরসাইকেল জব্দ করা হয়। আটকরা হলেন, আলীপুর এলাকার পারভেজ প্রামানিক ও ইমরুল হাসান রাজীব।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদদের ভিত্তিতে এসব আগ্নেয়াস্ত্রসহ ওই দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।