অপূর্ব-মম’র রহস্যময় গল্প

ফরহাদ আহমেদের রচনায় ‘ডিস্ক’নামে একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন অপূর্ব ও মম। অপূর্ব ও মম ছাড়াও এতে আব্দুল কাদের, প্রীতম আহমেদ ও সানজু জন অভিনয় করেছেন।

এ বিষয়ে পরিচালক ফরহাদ আহমেদ জানান, ‘সায়েন্সফিকশন ও থ্রিলার ধাঁচের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে নাটকটি। সাধারণত এলিয়েনরা যেসব যান নিয়ে পৃথিবীতে আসে সেগুলোকে ডিস্ক নামে ডাকেন অনেকে। যেটাকে আসলে বলা হয় ফ্লাইয়িং সসার। এমনই একটি ডিস্কের আগমনকে কেন্দ্র করে নাটকে অপূর্বর জীবনে ঘটে যায় অনেক ঘটনা। মমর জীবন পড়ে শঙ্কায়।’

নাটকটিতে অন্যরকম একটা চরিত্রে দেখা যাবে সংগীতশিল্পী প্রীতম আহমেদকে। কোরবানির ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।