গত রোজার ঈদে তাহসান তিশা জুটি হয়ে অভিনয় করেন মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এ্যাংরি বার্ড নামক একটি নাটকে। সে নাটক বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। এবার এ জুটি একই পরিচালকের টু এয়ারর্পোট নামক একটি নাটকে জুটি হয়ে কাজ করেছেন।
নাটকটিতে তাহসান ও তিশার চরিত্রটি দম্পতির। স্বামী-স্ত্রীর মধ্যে বিয়ে পরবর্তী জটিলতা। এক সময় তারা দু’জনে ডির্ভোসের সিদ্ধান্ত নেয়। ডির্ভোস দিতে গিয়েই ঘটে রোমান্টিক ও মজার সব ঘটনা।
IMG0
‘টু এয়ারপোর্ট’-এর জন্য তাহসান একটি নতুন গানও গেয়েছেন। এর শিরোনাম ‘তুমিময়’। গানটি লিখেছেন আদর, সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার।
নাটকটি প্রচার হবে আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৯ টা ২০ মিনিটে।