ফেনীতে তিন হাজার পিস ইয়াবাসহ নুরুল আমিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শহরের পাঠানবাড়ী এলাকার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত নুরুল আমিন বাগেরহাট মোড়লগঞ্জ থানার মৃত আবুল মিয়ার ছেলে। তিনি মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।