নিরবের সঙ্গে ফিরলেন তিন্নি

 
একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন নিরব ও তিন্নি। বিজ্ঞাপনটি কাজ করে দুইজনই আলোচনায় এসেছিলেন। এরপর ২০০৮ সালে ‘সিনেমা’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে ছিলেন তারা। এবার ছোট পর্দার একটি নাটকে জুটি বেঁধেছেন তিন্নি ও নিরব।
 
‘একই বৃন্তে’ নামের একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছেন তারা। নাটকটি গল্প রচনা করেছেন তিন্নির মা কস্তুরি দত্ত মজুমদার। নাটকটি রচনা করেছেন আলী আজাদ ও পরিচালনা করেছেন সুজন শাহরিয়ার। ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে।
 
২০১৩ সালে সর্বশেষ চয়নিকা চৌধুরীর ‘সেই মায়া’ নাটকে দেখা গিয়েছিল শ্রাবস্তী দত্ত তিন্নিকে।