পাক-ভারত সস্পর্ক পুন:স্থাপন করতে জহির আব্বাসের আহবান

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সভাপতি জহির আব্বাস বলেছেন, সমগ্র বিশ্বই ভারত-পাকিস্তানের মধ্যে খেলা দেখতে চায় তাই দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপনের জন্য এটাই সঠিক সময়।


কবে নাগাদ এ সিরিজ হতে পারে- প্রশ্নের জবাবে পাকিস্তানের সাবেক এ অধিনায়ক সাংবাদিকদের বলেন, এ পশ্নের জবাব দেয়া খুবই কঠিন। আমার মনে হয় পুরো বিশ্বই ভারত-পাকিস্তানের মধ্যে খেলা দেখতে চায়। আমি আশা করছি, সে সময় আসবে এবং আমরা খেলা শুরু করব। পুরো বিশ্ব ইন্দো-পাক সিরিজের দিকে তাকিয়ে আছে তাতে কোন সন্দেহ নেই। যেহেতু বিশ্বকাপ সামনে তাই এটা খুব শিগগিরই হবে বলে আমি আশা করছি।


তিনি বলেন, বিষয়টা কেবলমাত্র পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে চায় তা নয় এবং ভারতও পাকিস্তানের বিপক্ষে খেলতে চায়। তারা খেলতে চাইলে শুরু করার জন্য এটাই সঠিক সময়। প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন যেমনটা বলেছেন, সকলেই ইন্দো-পাক ম্যাচ দেখার অপেক্ষায় আছেন।


ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ পুনঃস্থাপনের উদ্যগ নিতে জহির আব্বাসকে অনরোধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দীর্ঘ প্রতিক্ষিত সিরিজ আয়োজনের বিষয়ে পাকিস্তানের সঙ্গে ভারতীয় বোর্ড (বিসিসিআই) আলোচনা করবে আশা করছেন আব্বাস। নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের বিষয়ে ভারতের কাছে প্রস্তাব দিয়েছে পিসিবি। বাসস