এমিরেটস গ্রুপে নারী কর্মী ৪০ শতাংশের অধিক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এমিরেটস একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে এমিরেটসে কর্মরত নারীদের বৈচিত্র্য এবং বহুমুখী ভূমিকার ওপর আলোকপাত করা হয়েছে। প্রথম থেকেই এমিরেটস গ্রুপ নারী কর্মী নিয়োগে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। এমিরেটস গ্রুপে কর্মরত জনবলের ৪০ শতাংশের বেশি নারী। ১৬০টি দেশ ও জাতির নারীরা কর্মরত রয়েছেন এমিরেটসে, যার মধ্যে এগারো’শ সংযুক্ত আরব আমিরাত থেকে। বর্তমানে কর্মরত নারীদের এক-পঞ্চমাংশ ১০ বছরের অধিক সময় ধরে এমিরেটসে কাজ করছেন।-প্রেস বিজ্ঞপ্তি