শার্শায় পুত্রবধূর দায়ের করা মামলায় শ্বশুর মেছের আলী (৫০) কে বুধবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শার্শার বড়-বসন্তপুর গ্রামের সামছুর রহমানের মেয়ে নিলা খাতুনকে পাঁচ বছর আগে পাড়িয়ার ঘোপ গ্রামের মেছের আলীর ছেলে আবুল হাসানের সঙ্গে বিয়ে হয়। পারিবারিক কলহে নিলা আদালতে মামলা করলে পুলিশ মেছের আলীকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শার্শা থানার উপ-পুলিশ পরিদর্শক কবির হোসেন জানান, মামলার এজাহার ভুক্ত আসামি মেছের আলীকে গ্রেফতার করা হয়েছে।