রণবীর কাপুরের সাথে সম্পর্কের ভাঙনের পর রণবীর সিংয়ের সাথে প্রেম করছেন দীপিকা পাড়ুকোন। প্রেমিকার জন্য কম কিছু করেননি রণবীর সিং। কিছুদিন আগেই দীপিকার জন্য বিমানবন্দরের বাইরে রাতভর অপেক্ষা করেছিলেন তিনি। এবার জানালেন, দীপিকার জন্য তিনি সারাজীবন অপেক্ষা করতে পারবেন তিনি।
সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে এক সঙ্গে কাজ করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মঙ্গলবার ছবিটির ‘গাজনানা’ গানটি প্রকাশ করা হয়েছে।
গানের প্রকাশ অনুষ্ঠানে দেরি করে উপস্থিত হয়েছিলেন দীপিকা ও রণবীর। তার জন্য অবশ্য দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন রণবীর। তিনি বলেছেন, আমাদের জন্য দর্শকরা সকাল নয়টা থেকে অপেক্ষা করেছেন। কিন্তু দীপিকা অনেক সুন্দর। আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারব।
উত্তরে দীপিকা বলেছেন, ছবির সেটে যখন অভিনেতা-অভিনেত্রীরা দেরি করে আসতেন তখন বানশালি মনক্ষুণ্ন হতেন।
‘গাজনানা’ গানটি গনেশকে উত্সর্গ করা হয়েছে। গানটি গেয়েছেন সুখভীন্দর সিং। কোরিওগ্রাফি করেছেন ভাইভাবি মার্চেন্ট।
‘বাজরাও মাস্তানি’ ছবির সঙ্গে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘দিলওয়ালে’ ছবিটি। এই সম্পর্কে দীপিকা বলেছেন, ‘আমি মনে করি দুই ছবির জন্য আলাদা জায়গা আছে। আমাদের কাজ শুধু অভিনয় করা।
রণবীর বলেছেন, আমি একজন অভিনেতা। আমি শুধু অভিনয়টাই বুঝি। সংর্ষের বিষয়ে কিছু বলতে পারব না। আগামী ১৮ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। ছবিটিতে প্রিয়াঙ্কা চোপড়াও অভিনয় করেছেন।