জাতীয় ভাষা উৎসব শুরু বৃহস্পতিবার

জাতীয় ভাষা উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।

শিক্ষার্থীদের প্রমিত বাংলা চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে বাংলা একাডেমি এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও মাই একাডেমির যৌথ উদ্যোগে দ্বিতীয় বারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সুবহানী।

-বাসস