নাগেশ্বরীতে ভারতীয় পণ্য জব্দ

নাগেশ্বরীতে এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় মসলাসহ ১০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০ টায় এ অভিযান পরিচালনা করা হয়। 
 
কুড়িগ্রাম এনএসআই সহকারি পরিচালক শওকত ইসলাম ও ফিল্ড অফিসার লুৎফর রহমান নাগেশ্বরী পুলিশ সঙ্গে নিয়ে নাগেশ্বরী গরুহাটীর পাশে একটি গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ২ শত কেজি ভারতীয় বাবা জিরা, ২ মেট্রিক টন ফোঁড়ন (শলুক), ৬০ প্যাকেট চকলেট বোমা, ৩৬ প্যাকেট তারা বাতি, ৩৬০ প্যাকেট আগর বাতি, ৭২ টি হারমনি সাবান, ১২ টি জনসন বেবি সাবান, ২৪ টি পন্ডস পাউডার, ১২ টি ডাবর লাল দাঁত মাজন, বিপুল পরিমান স্টিলের গৃহস্থলী সামগ্রী, লাইলনের শপিং ব্যাগ ও পেন্সিল ব্যাটারী জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মুল্য ১০ লাখ টাকারও বেশি। এ সময় ঘটনাস্থল থেকে নারায়নপুর ইউনিয়নের কন্যামতি গ্রামের আব্দুল বারেকের ছেলে আব্দুল করিম (২৭), উত্তর চৌদ্দঘুরি গ্রামের বাদশাহ ফকিরের ছেলে কোরবান আলী (২৫) ও বালারহাট গ্রামের আবু সামার ছেলে ইসমাইল হোসেন (২৯) কে আটক করা হয়। 
 
এ ব্যাপারে নাগেশ্বরী থানায় চোরাচালান আইনে একটি মামলা দিয়ে আটককৃতদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম এনএসআই সহকারি পরিচালক শওকত ইসলাম বলেন, 'ঈদ ও দূর্গাপুজাকে সামনে রেখে চোরাকারবারীরা এসব মালামাল নিয়ে আসে। জানতে পেরে সময়মত অভিযান চালিয়ে তা আটক করতে পেরেছি।'