ন্যাশনাল পার্কে ক্যালিফোর্নিয়ার দাবানল!

 
এখনো নিয়ন্ত্রণে আসেনি ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পরা দাবানল। এর ভয়াবহ ভাবে এগিয়ে আসতে থাকা এই দাবানল গ্রাস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেকুইয়া ন্যাশনাল পার্কের গাছগুলোকে। দমকল কর্মীরা রাষ্ট্রীয় এই সম্পদ রক্ষায় প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
ক্যালিফোর্নিয়ার উত্তর ও মধ্যাঞ্চলজুড়ে বেশ কয়েকটি স্থানের দাবানলের মধ্যে এটাই সবচেয়ে বড়। দাবানলটি সম্প্রতি বিরাট গাছগুলোর কাছে চলে এসেছে। দমকল কর্মিরা এগুলোকে রক্ষায় প্রাণপনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেনারেল জায়ান্ট গাছগুলো নিয়েই উদ্বেগ প্রকাশ করছে কর্তৃপক্ষ। কারণ এগুলো বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম গাছ। এগুলোর উচ্চতা ২৬৮ ফুট।
 
ন্যাশনাল পার্কের মুখপাত্র মাইক তেউন জানান, ২৪ ঘণ্টা ধরেই দমকল কর্মীরা গাছগুলোকে পর্যবেক্ষণে রাখছে। তারা এগুলোতে পানি ছেঁটাচ্ছে এবং আশপাশের এলাকাগুলো পরিচ্ছন্ন রাখছে। তিনি আরো জানান, ক্রুরা বুলে ট্রির চারপাশে পানি ছিটানো পদ্ধতি স্থাপন করেছে। এগুলো বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম গাছ। প্রতিবছর এই গাছগুলো দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা এখানে ভিড় জমান। বাসস।