রায়পুরে স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় স্বামী এম এ রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে রহিমের মালিকাধীন দিগন্ত টেইলাস থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রামগঞ্জ উপজেলার আবদুর রহমানের ছেলে। 
 
জানা যায়, ২০১২ সালের জুন মাসে স্ত্রী সাবিনা আক্তার বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লক্ষ্মীপুর আদালতে রহিমের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। সাবিনা লামছর আরএম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও শহরের গাজী আমিন উল্যার মেয়ে। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, 'নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রীর দায়ের করা মামলা রহিমকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।