সমীরের সঙ্গীত পরিচালনায় ঈদে প্রকাশ হতে যাচ্ছে কণ্ঠশিল্পী নিষাদের প্রথম একক অ্যালবাম ‘কলমীলতা’। আধুনিক ও ফোক গানের সংমিশ্রণে এ অ্যালবামে গতানুগতিক ধারার বাইরে ভিন্ন কিছু কাজ করার চেষ্টা করেছেন সমীর। সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন লিসপা লায়লা।
অ্যালবাম ছাড়াও বর্তমানে দুটি চলচ্চিত্রের ও একটি মিক্সড অ্যালবামের কাজ করছেন তিনি। আসছে ঈদে অ্যালবামগুলো প্রকাশ হবে। অ্যালবাম প্রসঙ্গে সমীর বলেন, ‘অনেক যত্ন করে গানগুলো নির্মাণ করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। তাদের ভালো লাগলেই আমি নতুন কাজের অনুপ্রেরনা পাব।’
প্রসঙ্গত সম্প্রতি প্রকাশিত হওয়া সমীর ফিচারিং মিক্সড অ্যালবাম ‘হারিয়েছি মন’ শ্রোতাদের মাঝে আলোচিত হয়েছে বলে জানান তিনি। এ অ্যালবামে গান করেছেন ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, আগুন, হাসান আবিদুর রেজা জুয়েল, কনা, নিঝর্র, সুমিত ও সমীর।